হরতালের আগের রাতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

০৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
এফ রহমান হল

এফ রহমান হল © ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ভোট ঘিরে ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে। এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের বিপরীত পাশের রাস্তায় বিশ্ববিদ্যালয় তোরণের পাশে মোটরসাইকেল থেকে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। এসময় সেখানের ফুটপাত ধরে হাঁটা পথচারীরা ভয়ে দৌড়াতে থাকেন। ঘটনার পরেই পুলিশ কর্মকর্তারা এসে ঘটনা পরিদর্শন করেন ও বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন।

এ ঘটনায় তাৎক্ষণিক মিছিল করেছে ছাত্রলীগের স্যার এফ রহমান হল শাখা। এসময় তারা বিস্ফোরণের জন্য ছাত্রদলকে দায়ী করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানকে একাধিকবার মোবাইলে কল করলেও তার সাড়া মেলেনি।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬