সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ বিক্রি করতেন ১৯ বছরের এই তরুণ

০৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
র‌্যাবের হাতে আটক মো. রাকিব হোসেন ঘরামী

র‌্যাবের হাতে আটক মো. রাকিব হোসেন ঘরামী © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় মো. রাকিব হোসেন ঘরামী (১৯) নামে ওই তরুণের কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ জানুয়ারি) র‍্যাব-১০ এর অভিযানে জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. রাকিব হোসেন ঘরামীকে (১৯) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার তরুণ বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানায় র‍্যাব।

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬