বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২

২৪ মার্চ ২০২৫, ১১:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
বিরামপুর থানা

বিরামপুর থানা © সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দিলদার হোসেন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নয় বছর বয়সী এক শিশু ও আরেকজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, বিরামপুর থেকে একটি ভ্যান যাত্রী নিয়ে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। মির্জাপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক দিলদার হোসেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান, আর দুই যাত্রী গুরুতর আহত হন।

জানা গেছে, নিহত দিলদার হোসেন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের রুহুল আমিন (৫০) ও নয় বছর বয়সী শিশু মেজবাহুল ইসলাম।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬