ফ্রিজে খাবার নিরাপদ রাখবেন কীভাবে, যে পরামর্শ দিল বিএফএসএ

২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ AM
খাবার ঢাকনা দিয়ে ফ্রিজে রাখুন

খাবার ঢাকনা দিয়ে ফ্রিজে রাখুন © সংগৃহীত

বাড়িতে খাবার দীর্ঘ সময় ভালো রাখতে আমরা ফ্রিজের ওপর নির্ভর করি। তবে ফ্রিজে খাবার সংরক্ষণ করলেই তা নিরাপদ থাকে—এই ধারণা পুরোপুরি সঠিক নয়। সঠিক নিয়ম না মেনে খাবার সংরক্ষণ করলে তা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। তাই ফ্রিজ ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ  মোবাইল ফোন গ্রাহকদের খুদে বার্তায় এ বিষয়ে পরামর্শ দিয়েছে। 

খুদে বার্তায় বলা হয়, খাবার ফ্রিজে এলোমেলো বা চাপাচাপি করে রাখবেন না। রান্না করা খাবার উপরের তাকে এবং কাঁচা খাবার নিচের তাকে রাখুন। খাবার ফুডগ্রেড কনটেইনারে ঢেকে রাখুন। খাবার আগে ভালোভাবে গরম করে নিন।  

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
×