নিখোঁজ নেতাকে খুঁজতে গিয়ে ৫ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯ আগস্ট ২০২৩, ০১:২৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
গ্রেপ্তার

গ্রেপ্তার © প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদকে খুঁজতে গিয়ে পাঁচ ছাত্রদল নেতা গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়ে, শুক্রবার (১৮ আগস্ট) সকাল এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদকে নিখোঁজ হন। তার দুইটা ফোন নাম্বারেই রিং হলেও তিনি কল রিসিভ না করায় ছাত্রদলের সহকর্মীরা তার খোঁজে তার আজিমপুরের বাসায় যান। এসময় সাদা পোশাকধারী ডিবি পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আর রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।

ট্যাগ: ছাত্রদল
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রিক্লেইমিং বাংলাদেশ বইয়ের মোড়ক উন্…
  • ০৮ আগস্ট ২০২৬
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প…
  • ০৮ আগস্ট ২০২৬
কলেজ মাঠে কচু গাছ রোপণ করে শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবা…
  • ০৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের তরুণ প্রজন্ম: সম্ভাবনা, সংকট ও আগামীর রাষ্ট্রচিন…
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে
  • ০৮ আগস্ট ২০২৬