‘নিষিদ্ধ’ নাসির কি ফিরছেন ক্রিকেটে?

১৬ মার্চ ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
নাসির হোসেন

নাসির হোসেন © ফাইল ফটো

ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।

২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়—এ জন্য আইসিসিতেও কথা বলেছে বিসিবি। সব ঠিক থাকলে ৭ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞা শেষ হবে।

আর তাহলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে নাসিরকে। ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে। ওই সময় বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

এ বিষয়ে জানতে চাইলে ক্লাবটির কোচ হান্নান সরকার বলেন, ‘আগে তাঁর নিষেধাজ্ঞা শেষ হোক। আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও বিশৃঙ্খলার জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন নাসির।

এর মধ্যে বিয়ে নিয়েও বেশ আলোচনায় এসেছিলেন তিনি। তবে মাঠের ক্রিকেটে ভালোই করছিলেন। ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে ১৪.৬ গড়ে নিয়েছিলেন ১৬টি উইকেট।

ক্রিকেট থেকে দেড় বছরের নির্বাসন কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় এক সময় বাংলাদেশ দলে খেলা এই ক্রিকেটার। অপেক্ষাটা শেষ হতে পারে আগামী মাসে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলে।

ট্যাগ: ক্রিকেট
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬