বিশ্বকাপ নজর কেড়েছেন শ্রীলঙ্কার লিমানসা, জানেন তিনি কার মেয়ে?

২৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
লিমানসা তিলকারত্নে

লিমানসা তিলকারত্নে © সংগৃহীত

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিলকারত্নে দিলশানের কথা নিশ্চয় মনে আছে ক্রিকেটপ্রেমীদের। শ্রীলঙ্কার হয়ে অসাধারণ সব ইনিংস আছে তার। ক্রিকেট থেকে বেশ আগেই অবসর নিয়েছেন। তবে এবার মেয়ের সূত্রে আলোচনায় উঠে এসেছেন। শ্রীলঙ্কার হয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতাচ্ছেন দিলশানের মেয়ে লিমানসা তিলকারত্নে। বাবার হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি হওয়া এ লেগ স্পিনারের আইডলও নাকি তার বাবাই।

ব্যাট হাতে নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ না পেলেও বল হাতে তার পারফরম্যান্স ছিল মনোমুগ্ধকর। তিন ম্যাচে তিনি শিকার করেছেন ৬ উইকেট। তার বল থেকে রান আদায় করে নেয়া যেন ব্যাটারদের জন্য দুঃসাধ্য ব্যাপার।
 
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৩ রান, নিয়েছেন ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩.৪ ওভারে ২ উইকেট নিয়ে খরচ করেছেন মাত্র ৭ রান। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪ ওভারে ২ উইকেট নিয়ে দিয়েছেন মাত্র ১৪ রান।
 
নজরকাড়া বোলিংয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি আরও একটি কারণে আলোচনায় তিনি। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিলকারত্নে দিলশানের মেয়ে লিমানসা। যারা ক্রিকেটকে জানেন, তারা ভালো করেই চেনেন এই তারকাকে। ৪৯ বছরে পা রাখা এ ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে সবশেষ ২০১৬ সালে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৭৬৭১ রানের মালিক। পাশাপাশি তিন ফরম্যাটে তার শিকার ১৫৪ উইকেট।
 
প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে শ্রীলঙ্কাকে অনেক জয় ও শিরোপা এনে দেয়ার নায়ক পর্দার আড়ালে গেলেও তাকে সামনে এনেছেন তার মেয়ে। আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লিমানসা জানিয়েছেন, তার ক্রিকেটের হাতেখড়ি বাবা দিলশানের হাত ধরে। বাবার থেকে শিখেছেন ব্যাটিং-বোলিং দুটোই। দিলশানের আইকনিক শট ‘দিল-স্কুপ’ তার পছন্দের শট। বাবার থেকে তিনি সেটা রপ্ত করে নিয়েছেন। ক্রিকেট দুনিয়ায় তিনি বাবাকেই রোল মডেল মানেন।
 
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করলেও লিমানসা মূলত বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তিন ভাই-বোনের মধ্যে বড় এ ক্রিকেটারের স্বপ্ন অজি কিংবদন্তি শেন ওয়ার্নের মতো লেগ স্পিনার হওয়া। মাত্র ১২ বছর বয়সেই তিনি অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেট ভিক্টোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলে জায়গা করে নেন। বর্তমানে তিনি মেলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। অস্ট্রেলিয়ান নাগরিকত্বের জন্য শ্রীলঙ্কান দলে তাকে জায়গা দেয়া নিয়ে বিতর্কও হয়েছিল। তবে লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে নির্বাচকরা তাকে দলে নেয়ার সিদ্ধান্তে অটল থাকেন।

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬