টাইগারদের আগুন বোলিংয় ১২৪ রানে থামল শ্রীলঙ্কা

০৮ জুন ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
টাইগারদের আগুনে বোলিংয় ১২৪ রানে থামল শ্রীলঙ্কা

টাইগারদের আগুনে বোলিংয় ১২৪ রানে থামল শ্রীলঙ্কা © সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেলো বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জবাবে ব্যাট করতে নেমে ১২৪ রানে থামল শ্রীলঙ্কা। রিশাদ-মোস্তাফিজদের আগুনে বোলিংয়ে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ। 

শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় ভোর সাড়ে ৬টায়। বল হাতে শুরু থেকেই লঙ্কানদের চাপের মুখে ঠেলে দেন বোলাররা।

তাসকিন আহমেদ তৃতীয় ওভারেই এক উইকেট তুলে নেয়ার পর জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। এরপর মাঝের ওভারে লঙ্কান ব্যাটারদের ত্রাসে পরিণত হন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৫ তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেয়ার পর ১৭তম ওভারেও এক উইকেট নেন তিনি। 

এরপর বাকি কাজটুকু করেছেন তাসকিন-মোস্তাফিজ মিলেই। টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত বোলিং করেছেন টাইগার বোলারররা। রিশাদ-তাসকিন-মোস্তাফিজদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। 

আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৫০ রান সংগ্রহ করে। এতে মনে হচ্ছিল বড় সংগ্রহই পেতে যাচ্ছে তারা। কিন্তু টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

 
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬