৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

১৬ আগস্ট ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ © সংগৃহীত

পাকিস্তান দল প্রথম থেকেই বিশ্ব ক্রিকেটে একের পর এক অবিশ্বাস্য গতি সম্পন্ন ফাস্ট বোলার দিয়েছে। সেই ফাস্টবোলারদের মধ্যে অন্যতম সেরা একজন হলেন ওহাব রিয়াজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন পাকিস্তানের এই তারকা পেসার ওয়াহাব রিয়াজ। তার বয়স বর্তমানে ৩৮ বছর তবুও তিনি বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট গুলি খেলছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন এই পেসার।

বুধবার (১৬ আগষ্ট) দুপুর সোয়া ১২টার দিকে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমন ঘোষণা দিয়েছেন ওয়াহাব নিজেই।

টুইটারে ওয়াহাব লেখেন, ‘আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য যাত্রার পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, পরামর্শদাতা, সতীর্থ, ভক্ত এবং যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

dda20afb-9e42-449e-8237-f623558432e3 (1)

পাকিস্তানের হয়ে ওয়াহাব খেলেছেন ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াহাব। টেস্টে ৩৪.৫০ গড়ে পেয়েছেন ৮৩টি উইকেট। ওয়ানডেতে ৩৪.৩০ গড়ে নিয়েছেন ১২০টি উইকেট। আর টি-টোয়েন্টিতে তার ৩৪টি উইকেট পেয়েছেন ২৮.৫ গড়ে।

পিএসএলের সবশেষ আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন ওয়াহাব। তবে খেলাধুলার পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক ক্রীড়ামন্ত্রী মনোনীত হন এই ক্রিকেটার।

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপের দল ঘোষণার আগে লঙ্কাকান্ড বাঁধালেন নেইমার
  • ১৮ মে ২০২৬
ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠা…
  • ১৮ মে ২০২৬
মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি
  • ১৮ মে ২০২৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ১৮ মে ২০২৬
চার বছরের প্রেমিকের বিয়ের আসরেই বিষপান তরুণীর, অতঃপর...
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081