ভূমিকম্পে তুরস্কের ফুটবলারের মৃত্যু

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
তুরস্কের ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলান

তুরস্কের ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলান © সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। বেড়েই চলেছে লাশের সংখ্যা। এবার ভূমিকম্পের আঘাতে তুরস্কের ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের মৃত্যু হয়েছে। ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। তার মুত্যুর খবরটি নিশ্চিত করেছে মালত্যাসপোর ক্লাব কর্তৃপক্ষ। 

ক্লাবটি টুইটারে লিখেছে, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আপনার শান্তি কামনা করি। আমরা আপনাকে ভুলব না।

তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়াল

উল্লেখ্য, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা আট হাজারেরও বেশি। চলছে উদ্ধারকাজ। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন আরো বহু মানুষ। আটকে পড়া অনেকে ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করছেন। সেখানে আন্তর্জাতিক সাহায্য প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। 

সূত্র: বিবিসি

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9