বিশ্বকাপ বন্ধ করে দিতে বললেন অস্ট্রেলিয়ার মার্শ

২৫ অক্টোবর ২০২২, ০৯:৫৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ © ইন্টারনেট

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে তৈরি হয়েছে বিতর্ক। শেষ ওভারে মহম্মদ নওয়াজ়ের নো বল বা ফ্রি হিটে বিরাট কোহলি বোল্ড হওয়ার পর তিন রান। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচে একের পর এক বিতর্ক দেখে বিশ্বকাপটাই বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে বসলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগে তিনি বলেছেন, বিশ্বকাপটাই বোধ হয় বন্ধ করে দেওয়া দরকার। তাতে কোনও দলের যদি ভাল হয়। প্রত্যেকে অসাধারণ তিনটে সপ্তাহ কাটানোর আশা করছি।

আরো পড়ুন: বি গ্রুপে ভারতকে টপকে শীর্ষে বাংলাদেশ

তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের ম্যাচ দেখা বরাবরই উত্তেজনার। দর্শকদের এই ম্যাচ দেখা কী যে অসাধারণ অভিজ্ঞতা, সেটা না থাকলে বোঝা যাবে না। অবশ্য মার্শ মজা করেই কথাটা বলেছেন।

কোহলির প্রশংসা করে মার্শ বলেছেন, কোহলি অসাধারণ খেলেছে। ও যে মাপের ক্রিকেটার, তাতে এক বছর মোটেই ভাল যায়নি। বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই ছাপ রেখে গেল ও। খুব ভাল লেগেছে ব্যাট থেকে ওই ইনিংস দেখে।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close