মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইউরোপের ৪ দেশ, আবেদন করবেন যেভাবে
ইউরোপের ৪টি দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে গ্লোবাল মাইন্ডস স্কলারশিপ। ২ বছর মেয়াদি এ আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামে বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
প্রোগ্রামটির আওতায় ৪ সেমিস্টারে ইউরোপের ৪টি দেশে পড়াশোনা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের এ স্কলারশিপে আবেদন শুরু হয়েছে।
স্কলারশিপের নাম: গ্লোবাল মাইন্ডস স্কলারশিপ।
প্রোগ্রামের মেয়াদ: ২ বছর (৪ সেমিস্টার)।
আবেদন শেষ: ২৭ ফেব্রুয়ারি ২০২৭।
অংশগ্রহণকারী দেশ ও বিশ্ববিদ্যালয়: চারটি দেশের চারটি বিশ্ববিদ্যালয় এ প্রোগ্রামে অংশ নিচ্ছে। এগুলো হলো—
১. ইউনিভার্সিটি অব লিমেরিক (ইউএল), আয়ারল্যান্ড।
২. ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পর্তুগাল।
৩. এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, পোল্যান্ড।
৪. ইউনিভার্সিটি অব অসলো (ইউআইও), নরওয়ে।
আরও দেখুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আবেদন ইমেইলে
সুযোগ-সুবিধা: এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বেশ কিছু সুবিধা পাবেন।
সম্পূর্ণ টিউশন ফি।
স্বাস্থ্যবিমা ও অন্যান্য প্রয়োজনীয় বিমা।
যাতায়াতের খরচ।
ভিসা-সংক্রান্ত খরচ।
জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা।
যেভাবে পড়াশোনা: ২ বছর মেয়াদি এ প্রোগ্রামের ১ম বছরের ১ম সেমিস্টারে শিক্ষার্থীরা পর্তুগাল অথবা পোল্যান্ডের যেকোনো একটি দেশে পড়াশোনা করবেন। ২য় সেমিস্টারে নরওয়ে অথবা আয়ারল্যান্ডে পড়ার সুযোগ থাকবে।
২য় বছরে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও গবেষণাভিত্তিক অভিসন্দর্ভ বা থিসিস সম্পন্ন করতে হবে। সাধারণত ২য় বছরের ১ম সেমিস্টারে অর্থাৎ ৩য় সেমিস্টারে ইন্টার্নশিপ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে অথবা এর বাইরের কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে।
আরও দেখুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, মাসিক বৃত্তিসহ দেবে বিভিন্ন ভাতা
আবেদনের যোগ্যতা: এ স্কলারশিপে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে।
স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অধ্যয়নরত থাকার প্রমাণপত্র এবং সম্ভাব্য স্নাতক সম্পন্নের তারিখ উল্লেখ করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। নির্বাচিত হলে ভর্তির আগে স্নাতক ডিগ্রির সনদ জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদন ফরম।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
শিক্ষাগত যোগ্যতার সনদ।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র।
অধ্যয়নরত থাকার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ।
ইউরোপাস ফরম্যাটে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
আরও দেখুন: কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সুযোগ
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে গ্লোবাল মাইন্ডসের ওয়েবসাইটে https://global-minds.eu/।