মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন
যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সেপড়াশোনার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। স্বল্পোন্নত এবং নিম্ন ও মধ্যম আয়ের কমনওয়েলথভুক্ত দেশগুলোর মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি)।
স্কলারশিপের নাম: কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ।
আবেদন শেষ: ৮ ডিসেম্বর ২০২৬।
অর্থায়ন: যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
শিক্ষাবর্ষ: ২০২৭ সালের সেপ্টেম্বর সেশন।
স্কলারশিপের বিবরণ: কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত হয়। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এবং যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এর মূল লক্ষ্য কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া।
আরও দেখুন: ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ, মিলবে মাসিক ভাতা
স্কলারশিপের বিষয়বস্তু: এ বৃত্তি ছয়টি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রদান করা হয়।
১. সুযোগ, অন্তর্ভুক্তি ও প্রবেশাধিকার নিশ্চিত করা (অ্যাকসেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি)।
২. উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি উৎসাহিত করা (প্রোমোটিং ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ)।
৩. উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার (সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট)।
৪. বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা (স্ট্রেংথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স)।
৫. স্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা শক্তিশালী করা (স্ট্রেংথেনিং হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি)।
৬. সংকট মোকাবিলায় সহনশীলতা ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি করা (স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সেস টু ক্রাইসিস)।
আরও দেখুন: সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ
সুযোগ-সুবিধা: নির্বাচিত শিক্ষার্থীরা স্কলারশিপের আওতায় বিভিন্ন সুবিধা পাবেন।
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
যুক্তরাজ্যে যাওয়া ও পড়াশোনা শেষে দেশে ফেরার বিমানভাড়া দেওয়া হবে।
মেট্রোপলিটন এলাকার বাইরে বসবাসকারীদের জন্য মাসিক ১ হাজার ৭১২ ব্রিটিশ পাউন্ড জীবনযাপন ভাতা দেওয়া হবে।
মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য মাসিক ২ হাজার ব্রিটিশ পাউন্ড ভাতা দেওয়া হবে।
থিসিস তৈরির জন্য অনুদান দেওয়া হবে।
ভ্রমণ ভাতা হিসেবে ২০০ ব্রিটিশ পাউন্ড দেওয়া হবে।
বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক অভিভাবক হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৯০ ব্রিটিশ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় ও তৃতীয় সন্তানের প্রত্যেকের জন্য প্রতি মাসে ১৪৬ ব্রিটিশ পাউন্ড দেওয়া হবে।
আরও দেখুন: চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থাকবে বিভিন্ন সুবিধা
আবেদনের যোগ্যতা: আবেদন করতে আগ্রহীদের নিচের যোগ্যতা থাকতে হবে।
আবেদনকারীকে কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে।
২০২৭ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করার সক্ষমতা থাকতে হবে।
উচ্চ আয়ের কোনো দেশে এক বছর বা তার বেশি সময় পড়াশোনা কিংবা কাজ করে থাকলে এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে এ স্কলারশিপ ছাড়া পড়াশোনার আর্থিক সামর্থ্য থাকা যাবে না।
আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সব নথি নির্ধারিত ফরম্যাটে (যদি প্রযোজ্য হয়) জমা দিতে হবে।
আরও দেখুন: কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি
যেসব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন: বাংলাদেশ, বেলিজ, বতসোয়ানা, ডমিনিকা, এসওয়াতিনি, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গ্রেনাডা, গায়ানা, ভারত, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, লেসোথো, মালাউই, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মন্টসেরাট, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সেন্ট হেলেনা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াটু ও জাম্বিয়া।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক কোর্স অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে শেষ পর্যন্ত কেবল একটি স্কলারশিপের প্রস্তাব গ্রহণ করা যাবে।
আরও দেখুন: সুইজারল্যান্ডে বিনা খরচে গবেষণার সুযোগ, বৃত্তিসহ দেবে বিমানভাড়া
আবেদন ও বিস্তারিত জানতে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের ওয়েবসাইটে দেখুন।