আইইএলটিএস ছাড়াই পড়ুন পোল্যান্ডে, রয়েছে নানা স্কলারশিপ
ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশ পোল্যান্ড, এর রাজধানীর নাম ওয়ারশ। উচ্চশিক্ষা অর্জনসহ নিজেকে বিকশিত করার জন্য পোল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ প্রদান করে থাকে। এই দেশে রয়েছে শত বছরের পুরোনো বিশ্বমানের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে পোলিশসহ ইংরেজি মিডিয়ামের কোর্স অফার করা হয়ে থাকে। এদেশে ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, মিউজিক, ফরেস্ট্রি, থিওলজি, অর্থনীতি, ব্যবসায় শিক্ষা, আর্ট ও এডুকেশন, আর্কিওলজি, ফিল্ম ইত্যাদিসহ বহু বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কোর্সে পড়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। পোল্যান্ডের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতার প্রমাণের জন্য আইইএলটিএস বা টোয়েফলের পরীক্ষার সনদ প্রদান করতে হয়। তবে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই ভর্তির সুযোগ দেয়। ইংরেজির দক্ষতা প্রমাণের বিকল্প উপায়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেয় এসব শিক্ষাপ্রতিষ্ঠান।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী পোল্যান্ডে বর্তমানে প্রায় ১১ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও স্কলারশিপ কর্মসূচির আওতায় পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। পোল্যান্ডে পড়াশোনার একটি অন্যতম সুবিধা হলো স্টাডি ভিসায় ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সেনজেনভুক্ত দেশ ভ্রমণের সুযোগ পাওয়া।
আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, করুন আবেদন
যেসব বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই অধ্যয়নের সুযোগ আছে
*ওয়ারশ ইউনিভার্সিটি;
*অ্যাডাম মিকিউইচ ইউনিভার্সিটি, পোজনান;
*সাইলেসিয়া ইউনিভার্সিটি, ক্যাটোভিস;
*জাগিয়েলোনিয়ান ইউনিভার্সিটি;
*এজিএইচ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি;
*ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজি;
*গদানস্ক ইউনিভার্সিটি;
*রকলো ইউনিভার্সিটি;
*পোজনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস;
*লডজ ইউনিভার্সিটি;
আরও পড়ুন: বিনামূল্যে সৌদিতে গবেষণা ইন্টার্নশিপ, মাসে মিলবে ১ হাজার ডলার
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পোল্যান্ডের নজরকাড়া কিছু স্কলারশিপ
*ইগনাসি লুকাশেভিচ স্কলারশিপ প্রোগ্রাম;
*পলোনিস্তা স্কলারশিপ প্রোগ্রাম;
*ওয়ারশ ইউনিভার্সিটি স্কলারশিপ;
*মারিয়া কুরি-স্ক্লোদভস্কা ইউনিভার্সিটি স্কলারশিপ;
*উলাম ইন্টারন্যাশনাল প্রোগ্রাম;
*লাজারস্কি ইউনিভার্সিটি স্কলারশিপ;
*ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ;
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
আইইএলটিএসের বিকল্প হিসেবে যে যোগ্যতা থাকতে হবে আপনার
*কোনো শিক্ষার্থী যদি আগে একটি ইংরেজি মাধ্যমের ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি সম্পন্ন করে থাকেন, তাহলে তিনি ‘ইংরেজি ভাষার দক্ষতা’ সনদ (MOI Certificate) ব্যবহার করতে পারেন। আইইএলটিএস ও টোয়েফলের বিকল্প হিসেবে সেই সনদ বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় জমা দেওয়া যায়। কিছু বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী প্রতিষ্ঠান থেকে প্রদত্ত ইংরেজি দক্ষতার সনদ গ্রহণ করে থাকে।
*আবার কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য অনলাইন বা ভিডিও সাক্ষাৎকার নিয়ে থাকে। সেই সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স করলে আইইএলটিএসের সনদের প্রয়োজনীয়তা থেকে ছাড় পাওয়া যেতে পারে;
*ইংরেজি ভাষা পরীক্ষার ক্ষেত্রে পোল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াও অন্যান্য ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা গ্রহণ করে থাকে। যেমন: ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট (DET) অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহণযোগ্য;
*আবার আপনি যদি ইংরেজিভাষী দেশের নাগরিক হয়ে থাকেন অথবা ইংরেজিভাষী দেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে থাকেন, সেক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএসের সনদ ছাড়াই আবেদন গ্রহণ করে;
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, এখানে ক্লিক করুন।