সিমাগো র‍্যাঙ্কিংয়ে চতুর্থ ইসলামী বিশ্ববিদ্যালয়

১২ মার্চ ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ইবি

ইবি © টিডিসি ফটো

সম্প্রতি স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। ২০২৫ সালের এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার ৭৫৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সিমাগো র‍্যাঙ্কিংয়ে নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এ বছর দেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই র‍্যাঙ্কিংয়ে। তবে বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকিউলার বায়োলজি ফিল্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইবি।

সার্বিক বিবেচনায় (গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন) সিমাগো র‌্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ১৯তম ও ৫ম। আর এ তিনটি বিষয় মিলে ইবির সার্বিক অবস্থান দেশে চতুর্থ।

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ে (SCImago Institutions Rankings) মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র‍্যাঙ্কিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছরই এই র‍্যাংকিং প্রকাশিত হয়ে থাকে এবং এটি বিশ্বব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষার মান পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

ট্যাগ: ইবি
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
  • ১১ মে ২০২৬
পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, যুবদলের দুই নেতা ব…
  • ১১ মে ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্…
  • ১১ মে ২০২৬
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খোলার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয়: মাসুমা…
  • ১১ মে ২০২৬
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ঢাকা টেস্ট
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9