ইবি সিআরসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ইবি সিআরসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইবি সিআরসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় অবস্থিত সিআরসি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে হুডি বিতরণ করে সংগঠনের সদস্যরা।

সিআরসি ইবি শাখার স্কুল পরিচালক মো সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সভাপতি শাহীদ কাউসারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। 

শীতবস্ত্র বিতরণ শেষে সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, সমাজের আর্থিকভাবে সচ্ছল মানুষের ঘরে বছরের পরিক্রমায় শীতঋতু আনন্দ ও খুশির বার্তা নিয়ে এলেও দেশে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের জীবন অনেকটাই বিপর্যস্ত। ইবি সিআরসির পক্ষ থেকে আজকে শিশুদের ছাড়াও সবমিলিয়ে প্রায় দেড়শো মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।  

অনুষ্ঠানে সিআরসি সভাপতি ইমদাদুল হক বলেন, শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে শীতার্ত মানুষের শীতবস্ত্র প্রয়োজন শীতবস্ত্রবিহীন মানুষ অনেক কষ্টে রাতযাপন করছে। তাদের কোন শীত নিবারণের উপায় না থাকায় বাধ্য হয়েই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামীর ভবিষ্যৎ আজকের শিশুদের জন্য আমাদের এই উদ্যোগ তাদের পাশে থাকার সামান্য প্রয়াস। এধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। আশা করি সামনেও আমরা অসহায় মানুষের পাশে থাকতে পারবো। 

ট্যাগ: ইবি
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950