আলোকিত দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করছে বাউবি: উপাচার্য

০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম  ওবায়দুল ইসলাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম  ওবায়দুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম  ওবায়দুল ইসলাম বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে মূল শিক্ষার সংস্পর্শে আনতে হবে। বাউবির শিক্ষাক্রম সব সময় বঞ্চিত মানুষের পাশে। আলোকিত দক্ষ জনবল তৈরিতে কাজ করছে বাউবি।

শুক্রবার (০৪ অক্টোবর) বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন আয়োজিত এমএড ২০২৪ ব্যাচের প্রথম সেমিস্টার এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

তিনি বলেন, এদেশে প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য মেধাবী নারী-পুরুষ আছেন কিন্তু সামাজিক, পারিবারিক চাপ, অসচ্ছলতার কারণে কৈশরে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের। আমরা সারা দেশেই সকল বয়সের, পেশার নাগরিকের সরাসরি ও ঘরে বসে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছি।

শিক্ষার্থীদের বাংলাদেশের ভবিষ্যতের কাণ্ডারি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, মনন, জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করার এখনই শ্রেষ্ঠ সময়। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের হাল ধরবে।

অনুষ্ঠানে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এডুকেশন এর ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি। আরডিএ-র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ-র অতিরিক্ত মহাপরিচালক  ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপপরিচালক মো. তানবিরুল ইসলাম। এছাড়া আরডিএ-র বিভিন্ন কর্মকর্তা ও বাউবি আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল
  • ০৫ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ০৫ নভেম্বর ২০২৬
হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950