এরাবিক এলামনাইয়ের সভাপতি ডক্টর মাহমুদ, সেক্রেটারি ফখরুল

২৩ মার্চ ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
প্রফেসর ডক্টর মো. মাহমুদুল হাছান ও সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম

প্রফেসর ডক্টর মো. মাহমুদুল হাছান ও সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম © টিডিসি ফটো

এরাবিক এলামনাই এসোসিয়েশন (এএএ) কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বেরিয়ে আসা প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ একটি এলামনাই সংগঠন। এই সংগঠনটির সুষ্ঠু পরিচালনায় প্রতি দুই বছর অন্তর উপস্থিত সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে সভাপতি ও সেক্রেটারি। 

শুক্রবার (২২মার্চ) বার্ষিক সাধারণ সভা ও ইফতার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শত শত এলামনাইয়ের উপস্থিতিতে এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর মো. মাহমুদুল হাছান এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জনাব মো: ফখরুল ইসলাম। 

ডক্টর মো. মাহমুদুল হাছান পেশাগত জীবনে একজন শিক্ষক। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল পদে কর্মরত আছেন। তিনি একাধারে একজন শিক্ষক, গবেষক এবং সংগঠক। ইতোপূর্বে তিনি পরপর টানা দুইবার সেক্রেটারির পদে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। অন্যদিকে, জনাব ফখরুল ইসলাম পেশাগত জীবনে একজন ব্যাংকার। তিনি বর্তমানে ওয়ান ব্যাংকে ঊর্ধ্বতন প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

সভাপতি ও সেক্রেটারি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর তারা তাদের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এলামনাই এসোসিয়েশনের সামগ্রিক কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে সচেষ্ট থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান, প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের একাংশ, বিভিন্ন বর্ষের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। নির্বাচনী কর্মকাণ্ড শেষ করে ইফতার ও ডিনার পার্টির মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এলামনাইয়ের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রাপ্ত অধ্যাপক ডক্টর মো: মাহফুজুর রহমান।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950