সরাসরি সাক্ষাৎকারে চাকরি দিচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস
দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির অপথালমিক বিজনেস ইউনিটে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা কোনো ধরনের অনলাইন আবেদন ছাড়াই সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। দেশের ১৪টি স্থানে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার (অপথালমিক বিজনেস ইউনিট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে এসএসসি বা এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা এবং ওষুধ বিক্রয় খাতে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
কাজের দায়িত্ব: চিকিৎসকদের কাছে প্রতিষ্ঠানের পণ্যের তথ্য কার্যকরভাবে তুলে ধরা, চিকিৎসকদের কাছ থেকে প্রেসক্রিপশন তৈরি এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে ওষুধের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা।
আরও দেখুন: অভিজ্ঞতা ছাড়াই ২৮০ জনকে চাকরি দেবে সিএসএস, থাকবে ফ্যামিলি ট্যুরসহ প্রণোদনা ভাতা
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন, বিক্রয় লক্ষ্যমাত্রার ভিত্তিতে প্রণোদনা, ছুটির বিপরীতে নগদ অর্থ, তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ), প্রশিক্ষণকালীন ভাতা এবং বিদেশ ভ্রমণের সুযোগ।
সাক্ষাৎকারের সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সাক্ষাৎকারের তারিখ ও স্থান:
ঢাকা: ২৩, ২৪ ও ২৫ নভেম্বর। ঢাকা সেলস ডিপো, ১৯ ইস্কাটন (২২২ ইস্কাটন ওল্ড), জনকণ্ঠ ভবনের কাছে, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৮৪৭৩৪৫৭১৯, ০১৮৩৩৩২১৬৪৩, ০১৮৪৭৩৪৫৬২৪।
রাজশাহী: ২৩ ও ২৪ নভেম্বর। হোল্ডিং নম্বর ৪৩২/১ (শাহ আলম ম্যানশন), বর্ণালী মোড়, ওয়ার্ড নম্বর ১০, হেতেম খাঁ, বোয়ালিয়া, রাজশাহী। যোগাযোগ: ০১৮১৭২৯৩৪১৫।
সিলেট: ২৩ নভেম্বর। ১৬৩-রংধনু, এয়ারপোর্ট রোড, চকিদেখি, সিলেট-৩১০০। যোগাযোগ: ০১৮৪৭২১৩৩৬৪।
বগুড়া: ২৩ নভেম্বর। ‘অর্কিড’, হাউস নম্বর ৫২৮, প্লট নম্বর ১১১০, ১১১৫-১১১৬, ডা. ইসহাক লেন, সূত্রাপুর, বগুড়া। যোগাযোগ: ০১৮৪৭২১২৮৪৩।
ফরিদপুর: ২৪ নভেম্বর। হোল্ডিং নম্বর ২৫/১৯/২, বরিশাল রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ফরিদপুর। যোগাযোগ: ০১৮৪৭২১৩৩৬৩।
আরও দেখুন: ডিপ্লোমা পাসে চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন ই-মেইলে
চট্টগ্রাম: ২৪ নভেম্বর। শাহজালাল টাওয়ার, গ্রিন ভিউ আবাসিক এলাকা, সারাইপাড়া, পশ্চিম নাসিরাবাদ, পাহাড়তলী, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৮৪৭২১৩৫৮৮।
ব্রাহ্মণবাড়িয়া: ২৫ নভেম্বর। কাজী বাড়ি, দক্ষিণ ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ: ০১৮৪৭২১৩৩৬৪।
ময়মনসিংহ: ২৩ ও ২৪ নভেম্বর। হোল্ডিং নম্বর ৬৯/১, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রোড, হৃদয়ের মোড়, দিঘারকান্দা, ময়মনসিংহ। যোগাযোগ: ০১৮৪৭২১২৪০৭।
যশোর: ২৩ নভেম্বর। হোল্ডিং নম্বর ১৩৫১-০০, তালিখোলা পানির ট্যাংক, পুরাতন কাশবা, পুলিশ লাইন রোড, যশোর। যোগাযোগ: ০১৮৪৭২১৩৩৬৩।
বরিশাল: ২৩ নভেম্বর। বসু লজ (ফারিয়া কমিউনিটি সেন্টারের ভেতরে), দক্ষিণ আলেকান্দা, বাংলা বাজার, বরিশাল। যোগাযোগ: ০১৮৪৭৩৪৫৫৪৮।
খুলনা: ২৩ নভেম্বর। ৯১১, যশোর রোড, বয়রা কলেজ মোড়, খুলনা। যোগাযোগ: ০১৮১৭১৪৭৪২৬।
কুমিল্লা: ২৪ নভেম্বর। আজিম টাওয়ার, জাগোরজুলি হাইওয়ে রোড, রহিমপুর, ওয়ার্ড নম্বর ৮, দুর্গাপুর আদর্শ সদর, কুমিল্লা। যোগাযোগ: ০১৮৯৪৯২৯৯১০।
আরও দেখুন: শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
কুষ্টিয়া: ২৫ নভেম্বর। হাউস নম্বর ডি-৩৫০, ব্লক ডি, ওয়ার্ড নম্বর ৮, নিশান মোড়, হাউজিং এস্টেট, কুষ্টিয়া। যোগাযোগ: ০১৮১৭২৯৩৪১৫।
রংপুর: ২৫ নভেম্বর। হাউস নম্বর ৬৯, রোড নম্বর ১/৪, আর কে সাতগাড়া রোড, ইসলামবাগ (আইডিয়াল মোড়), রংপুর-৫৪০০। যোগাযোগ: ০১৮৪৭১৭৭৮৬০।
সাক্ষাৎকারে অংশ নিতে যা লাগবে: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (বায়োডাটা), সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়: শেলটেক পান্থকুঞ্জ, ১৭ শুক্রাবাদ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৭।
আরও দেখুন: কার্ড সেলস অফিসার নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক, আবেদন অনলাইনে
বিস্তারিত জানতে নিচে দেখুন।