তীব্র গরম থেকে বাঁচতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর

১২ মে ২০২৫, ০৩:৪৪ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে সুরক্ষিত থাকতে জনসাধারণের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা নির্দেশনায় এসব তথ্য জানান হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান থাকায় সুস্থ থাকতে সতর্কতার কোনও বিকল্প নেই। হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেওয়া ও শ্রমজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ। এছাড়াও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের বিশেষ ভাবে সাবধান থাকতে বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১। দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ, বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
২। হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরিধান করুন।
৩। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন ।
৪। সম্ভব হলে একাধিক বার গোসল করুন।
৫। অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৬। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাড় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বৃদ্ধি করুন।
৭। গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
৮। প্রয়োজনে "স্বাস্থ্য বাতায়ন”- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ০৩ আগস্ট ২০২৬
বেরোবিতে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী
  • ০৩ আগস্ট ২০২৬
৮ কেজি গাঁজাসহ কোহিনুর ও তিলকজান গ্রেপ্তার 
  • ০৩ আগস্ট ২০২৬
৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার…
  • ০৩ আগস্ট ২০২৬
ব্যাংকিং ছেড়ে প্রযুক্তি খাতে জিশান আহমেদ, জেনকোর সল্যুশনসের…
  • ০৩ আগস্ট ২০২৬
জামিন পেলেন অভিনেতা জাহের আলভী
  • ০৩ আগস্ট ২০২৬