মৌলভীর পরামর্শে মায়ের স্কুলে যাওয়া বন্ধ, ৪ দশক পর ছেলের প্রতিবাদ

২৪ মার্চ ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© সংগৃহীত

প্রায় ৪ দশক আগে ছোট ভাইদের সঙ্গে প্রতিদিন স্কুলে যেতে চেয়েছিলেন ১০ বছরের মেয়ে। স্থানীয় মৌলভীর পরামর্শে সেই সময় তার স্কুলে যাওয়া আটকে যায়। ওই মেয়ে শিশুই আজ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকার বাসিন্দা এহতেশাম হাসানের মা। মায়ের মন ভাঙার ঘটনার প্রতিবাদ করে আলোচনায় এসেছেন এহতেশাম।

নিজের প্রতিবাদের কথা সংবাদমাধ্যম ডনের ফিচার পাতায় তুলে ধরেছেন জলবায়ু ও পরিবেশকর্মী এহতেশাম। তিনি বলেন, ১০ বছর বয়সে আমার মা যখন স্কুলে যেতে চাইলেন, নানী খুশি হয়েছিলেন, কাঠের একটি স্লেটও কিনে দিয়েছিলেন। নিয়মিত স্কুলে যেতেন মা। প্রতিদিন স্লেটটি পরিষ্কার করতেন। একদিন স্থানীয় একজন মৌলভী বাসায় এলে ঘরে স্লেট দেখে জিজ্ঞেস করেছিলেন, এটা কার। 

নাতনীর কথা বলতেই তিনি বলেন, মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। লিখতে শিখলে তারা পরপুরুষকে চিঠি লিখবে, তাতে পরিবারের সম্মান নষ্ট হবে। এরপর আর স্কুলে যাওয়ার সুযোগ পাননি মা।

এবারের নারী দিবসের র‌্যালিতে হলুদ কাগজের ওপর কালো কালিতে ‘মার্চ ফর মাই মম, হু ওয়াজ নট অ্যালাউড টু গো টু স্কুল’ লিখে নিয়ে পদযাত্রা করেন এহতেশাম। তার এমন একটি ছবি ভাইরাল হয়। ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে।

এহতেশাম খাইবার পাখতুনখাওয়ার সরাইকি গোষ্ঠীর একজন। তারা যেখানে থাকেন ওই অঞ্চলটির লোকজনের সরাইকিস্তান নামে আলাদা প্রদেশ করার জোর দাবি রয়েছে। 

সূত্র: ডন

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950