১৮ নভেম্বর ২০২৬, ১৫:৩৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র

পল্লী বিকাশ কেন্দ্র  © টিডিসি ফাইল ফটো

বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘ট্রেইনি ফিল্ড অফিসার’ পদে ১০০ জন কর্মী নিয়োগ দেবে। 

এ পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকার ও নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)।

পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)।

পদসংখ্যা: ১০০ জন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

অভিজ্ঞতা: এ পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন ও ভাতা: নির্বাচিত অনভিজ্ঞ প্রার্থীদের প্রথম এক মাস প্রশিক্ষণকালে ১২ হাজার টাকা এবং পরবর্তী পাঁচ মাস শিক্ষানবিশকালীন ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ২৫ হাজার ৬৮০ টাকা।

আরও দেখুন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

এ ছাড়া মাসিক বেতনের বাইরে মোবাইল ভাতা ৫০০ টাকা, মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালনের শর্তে জ্বালানি ভাতা ২ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর লাঞ্চ ভাতা ১ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে মূল বেতনের ১০ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হবে।

অন্যান্য দক্ষতা: প্রার্থীদের মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। তাই বৈধ ড্রাইভিং লাইসেন্স ও নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

কর্মস্থল: প্রতিষ্ঠানের কর্মএলাকার যেকোনো স্থানে কাজ করতে সম্মত হতে হবে। কর্মএলাকাগুলো হলো—কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রামাঞ্চল।

অন্যান্য শর্ত: অধ্যয়নরত শিক্ষার্থীরা এ নিয়োগে অংশ নিতে পারবেন না। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় মা, বাবা, আপন ভাই, বোন বা নিকটতম আত্মীয়দের মধ্যে কমপক্ষে একজনকে জামিনদার হিসেবে দিতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১২ হাজার টাকা জামানত বা সিকিউরিটি মানি জমা দিতে হবে। চাকরি ছাড়ার সময় এ অর্থ লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান এবং মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়া হবে। এ ছাড়া কর্মমূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

আরও দেখুন: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

সাক্ষাৎকার ও পরীক্ষার সময়সূচি: আগ্রহী প্রার্থীদের জন্য দুটি পৃথক স্থানে সরাসরি সাক্ষাৎকার ও নির্বাচনী পরীক্ষার আয়োজন করা হয়েছে। 

২৭ নভেম্বর, ২০২৬ (শুক্রবার), সকাল ৯টা: আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, শোলাকিয়া মাঠ সংলগ্ন, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। 

জরুরি প্রয়োজনে যোগাযোগ: ০১৭০৮-৪৪০৩০৯।

২৮ নভেম্বর, ২০২৬ (শনিবার), সকাল ৯টা: ভেলানগর আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা বাসস্ট্যান্ড রোড, ভেলানগর, নরসিংদী। 

জরুরি প্রয়োজনে যোগাযোগ: ০১৭০৮-৪৪০৩১৮।

সম্ভাব্য কর্মস্থল: পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের সংস্থার যেকোনো কর্মএলাকায় নিয়োগ দেওয়া হতে পারে। তবে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে কিশোরগঞ্জ, মিঠামইন, ইটনা ও নরসিংদী কর্মএলাকায় প্রথম পরীক্ষাকেন্দ্রের প্রার্থীদের এবং কুমিল্লা, গাজীপুর, সাভার ও কিশোরগঞ্জ কর্মএলাকায় দ্বিতীয় পরীক্ষাকেন্দ্রের প্রার্থীদের পদায়ন করা হবে।

আরও দেখুন: বিশ্ব স্কাউট সেন্টারে স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র, সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানাসহ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব শিক্ষাগত সনদের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (যদি থাকে), অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের ফটোকপি (যদি থাকে) এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা।

বিস্তারিত জানতে এখানে দেখুন।