অবসরে গেলেন অতিরিক্ত সচিব মাহবুব কবীর

৩০ নভেম্বর ২০২১, ০৮:৪৮ PM
মো. মাহবুব কবীর

মো. মাহবুব কবীর © ফাইল ছবি

অবসরে পাঠানো হয়েছে আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীরকে (মিলন)। আগামী ১৪ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মাহবুব কবীরকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও ল্যাম্পগ্রান্টসহ ১৫ ডিসেম্বর থেকে পরবর্তী এক বছর অবসরোত্তর ছুটি (পিআরএল) পাবেন।

ট্যাগ: অবসর
বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
  • ২০ এপ্রিল ২০২৬
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
  • ২০ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী এমপির মনোনয়নে জুলাই শহীদের মা, তালিকায় যে ১৩…
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬