সাঈদীকে যুদ্ধাপরাধী বলায় সাংবাদিকদের উপর হামলা

১৫ আগস্ট ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
শাহবাগে সাঈদীর সমর্থকরা সাংবাদিকদের উপর হামলা করে

শাহবাগে সাঈদীর সমর্থকরা সাংবাদিকদের উপর হামলা করে © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘যুদ্ধাপরাধী’ বলায় সাংবাদিকদের ওপর হামলা করেছে তার সমর্থকরা। মধ্যরাতে শাহবাগ জুড়ে সাঈদীর সমর্থকদের বিক্ষোভ মিছিল। সোমবার দিবাগত রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এসময় যমুনা টেলিভিশনের ৩ সাংবাদিককে লাইভ চলাকালীন মারধর করেছে সাঈদীর সমর্থকরা। আরটিভির রিপোর্টার শেখ ফরিদের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়েও নেওয়া হয়েছে। হামলায় আহতরা হলেন, যমুনা টেলিভিশনের রিপোর্টার শান্ত ও দুই ভিডিও জার্নালিস্ট। সাথে আরটিভির ক্যামেরাপার্সন যিনি হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালের মধ্যে এবং বাইরে রাস্তায় অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করছে। পুলিশ এখন পর্যন্ত সর্তক অবস্থানে রয়েছে। সর্মথকদেতে বিক্ষোভের মুখে পুলিশকে পিছিয়ে যেতে দেখা গেছে।

পরে মঙ্গলবার ভোর ৫ টার দিকে শাহবাগে পুলিশ কঠোর অবস্থান নেয়। পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলে সাঈদীর সমর্থকদের সরাতে সক্ষম হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close