গাড়ি না দিলে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ছবিতে বামে হিরো আলম ও ডানে অধ্যক্ষ মুখলেছুর রহমান

ছবিতে বামে হিরো আলম ও ডানে অধ্যক্ষ মুখলেছুর রহমান © ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন এক অধ্যক্ষ। উপহারের এই গাড়ি না পেলে ওই অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা হিরো আলম।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, আমার সহকারীর সঙ্গে এম মুখলেছুর রহমানের ফোনে কথা হয়েছে। তিনি বলেছেন তার গাড়িটি নষ্ট। তার পেজটি তোলার (ভাইরাল) জন্য এমন ভিডিও করেছেন। বিষয়টি কাউকে না বলার জন্যও অনুরোধ করেছেন। 

তিনি আরো বলেন, ‘ওই শিক্ষক আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমাকে গাড়ি উপহার না দিলে আমি তার বিরুদ্ধে মামলা করব।’

এর আগে গত মঙ্গলবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ এম মুখলেছুর রহমান তার নিজ ফেসবুক আইডি 'প্রিন্সিপাল এম মুখলেছুর রহমান' থেকে ঘোষণা দেন তার ব্যবহৃত নোহা গাড়িটি হিরো আলমকে উপহার দেবেন। 

আজ শুক্রবার দুপুর ২টার দিকে আবারও তার ফেসবুক থেকে ঘোষণা দেন, ‘আজ দুপুর ১২টায় হিরো আলমের সঙ্গে তার কথা হয়েছে, তিনি আগামী ৬ ফেব্রুয়ারি তার বাড়িতে আসবেন নোহা গাড়িটি নেওয়ার জন্য।’ 

মুখলেছুর রহমান বলেন, ‘আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছি। আমি সিলেটবাসীকে কলঙ্কিত করব না। আমি একজন মুসলমান হিসেবে বলছি, ফালতু ওয়াদা আমি করি না। ওয়াদা অনুযায়ী আমি গাড়িটির কাগজপত্র করে চিরতরে তাকে উপহার দেব।’

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬