১ কোটি ডোজ টিকা দেয়া হবে আজ

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪১ AM
করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন © সংগৃহীত

এক কোটি মানুষকে করোনার প্রথম টিকা দেবে সরকার। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদিন টিকা কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগবে না। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন।

সবাই যাতে করোনার টিকা পান সেজন্য এমন উদ্যোগ নিয়েছে সরকার। গত কয়েকদিন ধরেই কোনো ধরনের নিবন্ধন ও কাগজপত্র ছাড়াই টিকা দিতে পারছেন মানুষ। এ কারণে টিকা কেন্দ্রগুলো রয়েছে প্রচণ্ড ভিড়। টিকা কেন্দ্র ছাড়াও মহানগরে ওয়ার্ডে ওয়ার্ডে এবং গ্রাম পর্যায়ে ইউনিয়নে টিকা দেয়া হবে।

এক কোটি ডোজ টিকা প্রদানের জন্য সারাদেশে সরকার ২৮ হাজার বুথ প্রস্তুত করেছে। এসব বুথে স্বাস্থ্য বিভাগের ১ লাখ ৪২ হাজার কর্মী দায়িত্ব পালন করবেন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল থাকবে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হবে। লোকজনকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে গত কয়েক দিন মাইকিং, গণবিজ্ঞপ্তিসহ বিশেষ প্রচার চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন- ১২ বছর হলে নিবন্ধন ছাড়াই মিলবে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিলো, ২৬ ফেব্রুয়ারি করোনার প্রথম টিকা নেয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ নেয়া যাবে না। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৬ ফেব্রুয়ারির পরও টিকা গ্রহণ করা যাবে।

দেশে করোনার তৃতীয় ঢেউ শেষের দিকে। বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। করোনার কারণে দেশে আর বিধিনিষেধ দিতে চায় না সরকার। টিকা নিশ্চিত করেই ভাইরাস প্রতিরোধ করার চেষ্টা সরকারের।

আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন জামায়াতের এমপি আমির হামজা
  • ১৪ জুন ২০২৬
ঢাবিতে ৬৪ জন আবেদন করলে একজন চান্স পায়, প্রাথমিকে এমন চাই …
  • ১৪ জুন ২০২৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দ…
  • ১৪ জুন ২০২৬
তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া, অভিষেকেই গোল ‘শরণার্থী’ ইরানকুন…
  • ১৪ জুন ২০২৬
নেশাগ্রস্ত অবস্থায় রামিসার সঙ্গে ভুল করেছি, ক্ষমা চাই: আদাল…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের প্রথমার্ধের পারফরম্যান্সে বিরক্ত ডানিলো, বললেন—‘আ…
  • ১৪ জুন ২০২৬
×