২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭

সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে 

সিভিল সার্জনের কার্যালয়, সিলেট  © টিডিসি সম্পাদিত

সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে ৮ ক্যাটাগরির পদে ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কোল্ড চেইন টেকনিশিয়ান, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, ওয়ার্ড মাস্টার, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী ও অফিস সহায়ক পদে এ নিয়োগ দেওয়া হবে। 

সোমবার (২৩ নভেম্বর) সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, সিলেট।

আবেদন শুরু: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদসংখ্যা ও পদের নাম:
১. পরিসংখ্যানবিদ (গ্রেড-১৪): ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: ২২১ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, অষ্টম-এসএসসি পাসেই আবেদন

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

৩. কোল্ড চেইন টেকনিশিয়ান (গ্রেড-১৫): ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান (গ্রেড-১৫): ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

৫. ওয়ার্ড মাস্টার (গ্রেড-১৬): ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. স্টোর কিপার (গ্রেড-১৬): ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. স্বাস্থ্য সহকারী (গ্রেড-১৬): ১৫৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন।

আরও দেখুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

৮. অফিস সহায়ক (গ্রেড-২০): ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী পদভেদে ২০তম থেকে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর মধ্যে ১৪তম গ্রেডে ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা, ১৫তম গ্রেডে ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা, ১৬তম গ্রেডে ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা এবং ২০তম গ্রেডে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না।

আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার নিয়মসহ বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে ওয়েবসাইটে।

নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন, সংযোজন, পরীক্ষার তারিখ ও সময়সহ অন্যান্য তথ্য সিভিল সার্জনের কার্যালয়, সিলেটের নোটিশ বোর্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকারীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত ওয়েবসাইটগুলোতে নজর রাখতে বলা হয়েছে।

আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে 

আবেদনের বিস্তারিত তথ্য নিচে দেখুন।