১০ নভেম্বর ২০২৬, ১৩:২২

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাস থেকে

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১১টি ক্যাটাগরিতে মোট ৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। ৯ম থেকে ২০তম গ্রেডের এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদের নাম ও সংখ্যা:

১. বৈজ্ঞানিক কর্মকর্তা: ৫০টি (৪০টি স্থায়ী ও ১০টি অস্থায়ী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) পাস বা প্রাণিবিজ্ঞান (মৎস্য) কিংবা বিজ্ঞানের অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (সম্মান) পাস। 

বেতন ও গ্রেড: ৯ম গ্রেড, ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

আরও দেখুন: ৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

২. গ্রন্থাগারিক: ১টি স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর পাস। 

বেতন ও গ্রেড: ৯ম গ্রেড, ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৩. উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল): ৫টি (২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পুরকৌশলে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট বিষয়ে চাকরির বাস্তব অভিজ্ঞতা।

বেতন ও গ্রেড: ১০ম গ্রেড, ৩২,০০০-৭৭,৩০০ টাকা।

আরও দেখুন: ৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭

৪. ফটোগ্রাফার: ১টি স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস এবং ফটোগ্রাফিতে ডিপ্লোমা।

বেতন ও গ্রেড: ১১তম গ্রেড, ২৫,০০০-৬০,৫০০ টাকা।

৫. কম্পিউটার অপারেটর: ৫টি (২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন ও গ্রেড: ১৩তম গ্রেড, ২৪,০০০-৫৮,০০০ টাকা।

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৬. হিসাবরক্ষক: ২টি অস্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। অথবা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং হিসাবরক্ষণ-সংক্রান্ত কাজে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন ও গ্রেড: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৭. ক্যাশিয়ার: ১টি স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। অথবা  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন ও গ্রেড: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৮. মটর চালক (ভারী): ৩টি স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। বিআরটিএ প্রদত্ত ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স। 

বেতন ও গ্রেড: ১৫তম গ্রেড, ২২,৮০০-৫৫,২০০ টাকা।

আরও দেখুন: ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত

৯. মটর চালক (হালকা): ২টি স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। পাশাপাশি বিআরটিএ প্রদত্ত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স। 

বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১০. স্পিডবোট চালক: ১টি স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। পাশাপাশি স্পিডবোট চালক হিসেবে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন ও গ্রেড: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১২. অফিস সহায়ক: ১০টি স্থায়ী পদ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:এসএসসি বা সমমান পাস।

বেতন ও গ্রেড: ২০তম গ্রেড, ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। 

আরও দেখুন: ৩ থেকে ২০ তম গ্রেডে ৪২ পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 

আবেদনের যোগ্যতা: বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা সব পদের ক্ষেত্রে সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। 

বিস্তারিত জানতে এখানে দেখুন।