কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪১ কর্মী নিয়োগে ১৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ৬, ঢাকা;
১. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন শুরু ১ নভেম্বর
২. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৩. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
৬. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে;
*ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট