শোকাবহ আগস্টে পাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জলন

০১ আগস্ট ২০২১, ১০:৫৭ PM
শোকাবহ আগস্টে পাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জলন

শোকাবহ আগস্টে পাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জলন © টিডিসি ফটো

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

আজ রবিবার শোকাবহ আগস্টের প্রথম দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘জনক জ্যোতির্ময়’ মূরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন (শেখ রাসেল), হামিদুর রহমান শামীম, সাইদুজ্জামান সৌরভ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাজীব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেকার মাহমুদ সোরভ, উপ-গ্রন্থনা ও প্রকাশক সম্পাদক মো. খসরু খন্দকার, উপ-দপ্তর সম্পাদক শেখ আল আমিন অন্তুসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ফরিদুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা তিনি।

তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬