২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা  © টিডিসি সম্পাদিত

রাজধানীর ডেমরার তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসায় ১৬ পদে ২৭ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। নন-এমপিও এসব পদে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ২০ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভাইস প্রিন্সিপাল, প্রভাষক, সহকারী শিক্ষিকা, হোস্টেল সুপার, ব্লক সুপারভাইজার, হাফেজা, নিরাপত্তাকর্মী, আয়া ও বাবুর্চি পদে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা

প্রতিষ্ঠানের ঠিকানা: ৮৩/৪ বাদশা মিয়া রোড, মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।

নিয়োগের ধরন: নন-এমপিও

মোট পদ: ১৬টি

মোট নিয়োগ: ২৭ জন

আবেদন শেষ: ২ ডিসেম্বর ২০২৬।

আরও দেখুন: সম্পূর্ণ সরকারি খরচে কেয়ারগিভিং প্রশিক্ষণ দেবে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট

পদ ও পদসংখ্যা:
১. ভাইস প্রিন্সিপাল—১ জন (পুরুষ)

২. প্রভাষক (আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ)—১ জন (মহিলা)

৩. প্রভাষক (ইংরেজি)—১ জন (মহিলা)

৪. প্রভাষক (গণিত)—১ জন (মহিলা)

৫. সহকারী শিক্ষিকা (আরবি)—২ জন (মহিলা)

৬. সহকারী শিক্ষিকা (ইংরেজি), হিফজ বিভাগ, খণ্ডকালীন—২ জন (মহিলা)

৭. সহকারী শিক্ষিকা (গণিত), হিফজ বিভাগ, খণ্ডকালীন—২ জন (মহিলা)

আরও দেখুন: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসে নিয়োগ, আবেদন সরাসরি বা ডাকযোগে

৮. সহকারী শিক্ষিকা (বাংলা), হিফজ বিভাগ, খণ্ডকালীন—২ জন (মহিলা)

৯. সহকারী শিক্ষিকা (ব্যবসায় শিক্ষা)—২ জন (মহিলা)

১০. সহকারী হোস্টেল সুপার—১ জন (পুরুষ)

১১. ব্লক সুপারভাইজার, হোস্টেল—৩ জন (মহিলা)

১২. হাফেজা—২ জন (মহিলা)

১৩. নিরাপত্তাকর্মী, হিফজ বিভাগ—২ জন (পুরুষ)

১৪. নিরাপত্তাকর্মী, হোস্টেল—১ জন (পুরুষ)

১৫. আয়া, হিফজ বিভাগ—২ জন (মহিলা)

আরও দেখুন: গ্রেড-২০, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মচারী নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর

১৬. বাবুর্চি, হোস্টেল—৪ জন (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে ভাইস প্রিন্সিপাল ও কয়েকটি শিক্ষক পদের যোগ্যতার তথ্য স্পষ্টভাবে পাওয়া যায়নি। তবে উল্লেখিত যোগ্যতার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, কামিল ডিগ্রি, নাহু-ছরফে পারদর্শিতা এবং ব্যবসায় শিক্ষা পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি বিএড ডিগ্রি। সহকারী হোস্টেল সুপার ও ব্লক সুপারভাইজার পদে ফাজিল বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। হাফেজা পদে হিফজুল কোরআন এবং নিরাপত্তাকর্মী ও আয়া পদে জেডিসি, জেএসসি বা সমমানের যোগ্যতা উল্লেখ রয়েছে।

বেতন-ভাতা: সরকারি বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও ইনক্রিমেন্ট নির্ধারণ করা হবে।

আরও দেখুন: ৫ কোর্সে প্রশিক্ষণ দেবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, আবেদন অনলাইনে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের মাদরাসার অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুইজন ইসলামী ব্যক্তিত্বের প্রত্যয়নপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।

এ ছাড়া প্রার্থীদের মাদরাসার ওয়েবসাইটের ক্যারিয়ার অপশন অথবা এই লিংকে প্রবেশ করে চাকরির আবেদনসংক্রান্ত তথ্যফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরমের হার্ডকপি সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদরাসার অফিসে পাঠাতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার তারিখ ও সময়: ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০টা। এদিন মাদরাসায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যোগাযোগ: ০১৯৩৩-২৩৪৫৭৫, ০১৮১৯-৪৯৮৫১২।

আরও দেখুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

ই-মেইল: millatmohila@yahoo.com

আবেদন করতে এখানে দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।