শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
রাজশাহীর বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন বিভাগে কর্মকর্তা নিয়োগের সুযোগ রয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
পদের ধরন: শিক্ষক ও কর্মকর্তা।
নিয়োগের পদসমূহ: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও বিভিন্ন কর্মকর্তা।
কর্মস্থল: রাজশাহী।
আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬।
পদ ও বিভাগের বিবরণ:
১. অধ্যাপক
বিভাগসমূহ: ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই), ফার্মেসি, অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস), আইন ও মানবাধিকার এবং রাষ্ট্রবিজ্ঞান।
আরও দেখুন: কার্ড সেলস অফিসার নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক, আবেদন অনলাইনে
২. সহযোগী অধ্যাপক
বিভাগসমূহ: ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই), জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস), অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, আইন ও মানবাধিকার এবং রাষ্ট্রবিজ্ঞান।
৩. সহকারী অধ্যাপক
বিভাগসমূহ: অর্থনীতি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই), জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার।
আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে
৪. প্রভাষক
বিভাগসমূহ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (এনএফই), ফার্মেসি, অর্থনীতি, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এবং আইন ও মানবাধিকার।
৫. কর্মকর্তা
পদসমূহ: এক্সিকিউটিভ (ল্যাব)-এনএফই। এক্সিকিউটিভ (পিআর অ্যান্ড মিডিয়া)। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও এডিটিং। এক্সিকিউটিভ (ফ্যাব ল্যাব)। বি.এসসি ডিগ্রিধারী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/সিএসই/ইইই)। এসি টেকনিশিয়ান।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
আরও দেখুন: বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫
বিস্তারিত জানতে ও আবেদন করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার পোর্টাল দেখুন।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।