০৬ নভেম্বর ২০২৬, ১৩:১০

৩ থেকে ২০ তম গ্রেডে ৪২ পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ ক্যাটাগরির পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৩য় থেকে ২০তম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। 

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদ ও পদসংখ্যা:

রেজিস্ট্রার (গ্রেড-৩): ১টি

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) (গ্রেড-৩): ১টি

পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর) (গ্রেড-৩): ১টি

আরও দেখুন: ২৯ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চিফ রিসার্চ অফিসার (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স) (গ্রেড-৩): ১টি

অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন শাখা) (গ্রেড-৪): ১টি

অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর) (গ্রেড-৪): ১টি

অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) (গ্রেড-৪): ১টি

উপপরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৫): ১টি

উপপ্রধান প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৫): ১টি

সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৭): ১টি

প্রকিউরমেন্ট অফিসার (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) (গ্রেড-৯): ১টি

আরও দেখুন: কর অঞ্চল-দিনাজপুরে জনবল নিয়োগ, আবেদন  অনলাইনে

সেকশন অফিসার গ্রেড-১ (রেজিস্ট্রার দপ্তর) (গ্রেড-৯): ১টি

সেকশন অফিসার গ্রেড-১ (ট্রেজারার দপ্তর) (গ্রেড-৯): ১টি

নার্স (মেডিকেল সেন্টার) (গ্রেড-১০): ১টি

ল্যাব টেকনিশিয়ান (রসায়ন বিভাগ) (গ্রেড-১১): ১টি

সেমিনার সহকারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) (গ্রেড-১৪): ১টি

হিসাব সহকারী (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর) (গ্রেড-১৬): ১টি

আরও দেখুন: ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত

গ্রাউন্ডম্যান (শারীরিক শিক্ষা বিভাগ) (গ্রেড-১৭): ১টি

রাজমিস্ত্রি (প্রকৌশল দপ্তর) (গ্রেড-১৮): ১টি

সেমিনার অ্যাটেনডেন্ট (ইংরেজি বিভাগ) (গ্রেড-১৯): ১টি

সিকবয় (মেডিকেল সেন্টার) (গ্রেড-২০): ১টি

এমএলএসএস (রেজিস্ট্রার দপ্তর) (গ্রেড-২০): ১টি

এমএলএসএস (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স) (গ্রেড-২০): ১টি

পরিচ্ছন্নতা কর্মী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা) (গ্রেড-২০): ৭টি

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা) (গ্রেড-২০): ১২টি

বেতন স্কেল: পদ ও গ্রেড অনুযায়ী ভিন্ন।

আবেদন ফি: ১ থেকে ১৪ নং পদের জন্য ২০০ টাকা এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের জন্য আবেদন ফি ৫০ টাকা। 

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। 

আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন

১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা আবদেন করতে এখানে এবং কর্মচারীরা আবদেন করতে এখানে দেখুন।  

বিস্তারিত জানতে এখানে দেখুন।