০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬

২৯ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ ক্যাটাগরিতে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৩য় থেকে ২০তম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের দুই কপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আবেদন শুরু: ৮ নভেম্বর, ২০২৬ থেকে। 

আবেদন শেষ: ২২ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

পদ ও পদসংখ্যা:
পরিচালক (অর্থ ও হিসাব), গ্রেড-৩: ১টি

উপপরীক্ষা নিয়ন্ত্রক, গ্রেড-৫: ১টি

সহকারী অধ্যাপক (গণিত), গ্রেড-৬: ১টি

হিসাবরক্ষণ কর্মকর্তা, গ্রেড-৯: ১টি

আরও দেখুন: কর অঞ্চল-দিনাজপুরে জনবল নিয়োগ, আবেদন  অনলাইনে

অডিট অফিসার, গ্রেড-৯: ১টি

সহকারী প্রকৌশলী, গ্রেড-৯: ২টি

সহকারী প্রোগ্রামার, গ্রেড-৯: ১টি

সহকারী গ্রন্থাগারিক, গ্রেড-৯: ১টি

মেডিকেল অফিসার, গ্রেড-৯: ১টি

সিকিউরিটি অফিসার, গ্রেড-৯: ১টি

প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড-১০: ১টি

স্টোর অফিসার, গ্রেড-১০: ১টি

আরও দেখুন: ট্রেইনার নিয়োগ দেবে সিসিপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত

উপসহকারী প্রকৌশলী (সিভিল), গ্রেড-১০: ১টি

উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), গ্রেড-১০: ১টি

উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), গ্রেড-১০: ১টি

নার্স, গ্রেড-১০: ১টি

ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড-১৬: ১টি

ক্যাটালগার, গ্রেড-১৬: ১টি

প্লাম্বার, গ্রেড-১৬: ১টি

গাড়িচালক, গ্রেড-১৬: ২টি

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

মেডিকেল অ্যাটেনডেন্ট, গ্রেড-১৬: ১টি

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, গ্রেড-১৬: ৩টি

অফিস সহায়ক, গ্রেড-২০: ৩টি

বেতন স্কেল: পদ ও গ্রেড অনুযায়ী মাসিক মূল বেতন ২০ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ১৩ হাজার টাকা। সর্বোচ্চ বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে ভিন্ন।

বয়সসীমা: প্রভাষক পদে সর্বোচ্চ ৩২ বছর। অন্যান্য পদের বয়স ও যোগ্যতার শর্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন

আবেদন ফি: সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। অন্যান্য পদের আবেদন ফি ও পরিশোধের নিয়ম পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টাল অথবা মূল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 

বিস্তারিত জানতে এখানে দেখুন।