গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক কলেজছাত্রের আত্মহত্যা

১১ জুন ২০২২, ১২:২৯ AM
জিহাদ হোসেন

জিহাদ হোসেন © ফাইল ফটো

যশোরের মনিরামপুরে জিহাদ হোসেন সুজন (২০) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মনিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের একটি ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।

সুজন যশোর সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার চালুয়াহাটি এলাকার নূর ইসলামের ছেলে। বাবা-মা পৃথক হওয়ায় বাবার বাড়ি ছেড়ে দীর্ঘদিন তিনি মা মাজেদা বেগমের সঙ্গে কামালপুর এলাকায় নানাবাড়িতে থাকতেন। সম্প্রতি তিনি মায়ের সঙ্গে পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের মাস্টার মনিরুজ্জামানের ভাড়া বাড়িতে ওঠেন।

সুজনের বন্ধু কাজী সবুজ বলেন, মোহনপুর ‘বটতলা মোড়ে একটি কাপড়ের দোকান করার কাজ চালাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে মাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন সুজন। এর মধ্যেই কোনো এক সময় ফেসবুকে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দেন। পরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে গামছা ঝুলিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা টের পেয়ে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘদিন সুজনের মা-বাবা পৃথক রয়েছেন। তা ছাড়া সংসারে অভাব-অনটন ছিল তাদের। এসব কারণে হতাশায় ভুগছিলেন তিনি।’ 

এসআই আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘হতাশা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সুজন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence