বাউবির পরীক্ষায় প্রক্সি দিয়ে কারাগারে যুবক

২৫ অক্টোবর ২০১৯, ০৭:০৫ PM

© ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজী পরীক্ষায় পরীক্ষার্থী সেজে প্রক্সি দেয়ার দায়ে আকিকুল ইসলাম (২০) নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নেত্রকোনার পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত আকিকুল ইসলাম উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনীয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পারভেসুজ্জামান নামে এক পরীক্ষার্থীর স্থলে পরীক্ষায় অংশ নিতে এসে আটক হন তিনি।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম জানান, শুক্রবার সকালে রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজী পরীক্ষা চলছিল। পরীক্ষার্থী পারভেসুজ্জামানের পরিবর্তে ওই যুবক পরীক্ষায় প্রক্সি দিচ্ছিল।

খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে আকিকুল ইসলামকে আটক করে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আকিকুল ইসলাম অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬