ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ১

০২ মে ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২৪ PM

© টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও মাদক বিক্রির ৪০ হাজার নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল ০৬টায় বিজয়নগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া (খাঁ বাড়ি) সাকিনস্থ ধৃত আসামির বসত ঘর থেকে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া (খাঁ বাড়ি) মৃত ওসমান খাঁর ছেলে মো. রমজান মিয়া (৩৫)। 

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির নিকট থেকে উদ্ধার করা আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।

সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
  • ১৬ নভেম্বর ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিম…
  • ১৬ নভেম্বর ২০২৬