চার্জার কেনা নিয়ে বিরোধ, সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

০১ মে ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চানমণিপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল হাসানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে মাসখানেক আগে চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামের কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।

তবে স্থানীয় সূত্র জানায়, মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম হালেমার দিকে তাকান বলে অভিযোগ ওঠে। এতে হালেমা ক্ষুব্ধ হয়ে তৌহিদুলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার ছেলে সাইফুল এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তারও বাগবিতণ্ডা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইউএনও ও ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন।

ওই ঘটনার পর সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে উভয় গ্রামের বাসিন্দারা নিরাপত্তার আশঙ্কায় এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9