বেপজায় শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন যেভাবে
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্প এবং বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে শিক্ষক, সার্ভেয়ার ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্প্রতি প্রকাশিত পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
আবেদন শেষ: উভয় প্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর, ২০২৬।
পদের নাম ও সংখ্যা
দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৫ ধরনের পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড
১. প্রভাষক (৪টি পদ)
বাংলা: ১ জন
পদার্থবিজ্ঞান: ১ জন
পৌরনীতি ও সুশাসন: ১ জন
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: ১ জন
আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বেতন: জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
২. প্রদর্শক (রসায়ন)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমমান।
বেতন: জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর
৩. সহকারী শিক্ষক (কৃষি)
পদসংখ্যা: ১টি
বেতন: জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০ অথবা গ্রেড-১১ (যোগ্যতা অনুযায়ী)।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশবিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকাবিজ্ঞান বা ডিভিএম বিষয়ে অনার্সসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা বা সমমানের দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে।
এ ছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে চার বছর মেয়াদি অনার্সসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প
৪. সার্ভেয়ার (গ্রেড-১৪)
পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়ায় ১ জন সার্ভেয়ার নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা: ১টি
সেবার ক্যাটাগরি: ১
আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
মাসিক বেতন: ১৮,৫১৪ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-সার্ভেয়িং।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠান বা প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৫. পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০)
পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়ায় ১ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা: ১টি
সেবার ক্যাটাগরি: ৫
মাসিক বেতন: ১৬,৬৭৩ টাকা।
আরও দেখুন: ২২১ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে ফের নিয়োগ, অষ্টম-এসএসসি পাসেই আবেদন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠান বা প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের বয়সসীমা: বেপজা পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। অন্যদিকে, পটুয়াখালী ইপিজেড প্রকল্পের সার্ভেয়ার ও পরিচ্ছন্নতা কর্মী পদে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে: বেপজা পাবলিক স্কুল ও কলেজের পদগুলোতে আবেদন করতে নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম-৪২২৩ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের ফটোকপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। খামের ওপর পদের নাম ও প্রার্থীর নাম-ঠিকানা উল্লেখ করতে হবে।
অন্যদিকে, পটুয়াখালী ইপিজেড প্রকল্পের পদগুলোতে আবেদন করতে নির্ধারিত ফরম পূরণ করে প্রকল্প পরিচালক, পটুয়াখালী ইপিজেড প্রকল্প, বেপজা কমপ্লেক্স, লেভেল-২, বাড়ি নং-১৯/ডি, রোড নং-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
আবেদন ফি: বেপজা পাবলিক স্কুল ও কলেজের সব পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। অন্যদিকে, পটুয়াখালী ইপিজেড প্রকল্পের সার্ভেয়ার পদের জন্য ১০০ টাকা এবং পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। সব ক্ষেত্রে নির্ধারিত অর্থ অফেরতযোগ্য।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা: বেপজা পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। চাকরি স্থায়ী হওয়ার পর নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বেতন স্কেল-২০২৬ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে, পটুয়াখালী ইপিজেড প্রকল্পের সার্ভেয়ার ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক। প্রকল্পের মেয়াদ শেষ হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এ নিয়োগের মাধ্যমে স্থায়ী রাজস্ব খাতে চাকরির কোনো প্রতিশ্রুতি দেওয়া হবে না।
বিস্তারিত তথ্য: বেপজার ওয়েবসাইট এবং বেপজা পাবলিক স্কুল ও কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে।