হরতালেও চলবে সাত কলেজের পরীক্ষা

২৮ অক্টোবর ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ঢাবি ও সাত কলেজের লোগো

ঢাবি ও সাত কলেজের লোগো © লোগো

আগামীকাল রোববার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকবে। আজ শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

তিনি বলেন, আগামীকাল অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)  প্রথম বর্ষের এবং স্নাতকোত্তর শ্রেণীর ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা হরতালের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি। তারা এখন পর্যন্ত পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোন কিছু জানায়নি। অর্থাৎ  সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা হবে। আর যদি বন্ধের কোন সিদ্ধান্ত আসে তাহলে সেটি সবাই দেখতে পাবে।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9