'চবিসাস জানতে চায়' অনুষ্ঠানে অতিথি খালেদ মুহিউদ্দীন

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবি) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন আড্ডা, 'চবিসাস জানতে চায়' শিরোনামের অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে থাকবেন জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচেভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। 

আগামীকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় গুগল মিটে অনুষ্ঠিত হবে এই অনলাইন আড্ডা। এতে শুধু চবিসাস সদস্যেরা যুক্ত হতে পারবেন।  

এ বিষয়ে চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, আমরা সাংবাদিকতা করার ক্ষেত্রে যাদের দেখে অনুপ্রাণিত হই এবং যাদের কাজকে অনুপ্রেরণা হিসবে নিয়ে থাকি তাদের মধ্যে অন্যতম খালেদ মুহিউদ্দীন। তাঁর কাছ থেকে প্রশ্ন করা শিখি। আমরা এই অনলাইন আড্ডার মাধ্যমে সাংবাদিকতার খুঁটিনাটি অনেক বিষয় জানবো, যা আমাদের ভবিষ্যৎ সাংবাদিকতায় অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, এখানে মজার ব্যাপার হলো 'খালেদ মুহিউদ্দীন জানতে চায়' শিরোনামে ডয়েচে ভেলেতে অনুষ্ঠান করেন খালেদ মুহিউদ্দীন। আমরা এখানে 'চবিসাস জানতে চায়' শিরোনামে অনুষ্ঠান করছি। যিনি সব সময় প্রশ্ন করেন এবার তিনিই প্রশ্নের মুখোমুখি হবেন।  আমাদের সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন তিনি।

ট্যাগ: চবি চবি
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close