রাবির দ্বাদশ সমাবর্তন নভেম্বরে হচ্ছে না

০১ নভেম্বর ২০২৩, ০৫:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
রাবির সমাবর্তন

রাবির সমাবর্তন © ফাইল ছবি

চলতি বছরের নভেম্বর মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আয়োজন করা কথা বলেছিল কর্তৃপক্ষ। সেজন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে সময়ও চাওয়া হয়েছিল। তবে অনিবার্য কারণবশতঃ নভেম্বর মাসে এই অনুষ্ঠান সমাবর্তন আয়োজন করা সম্ভব হচ্ছে না। আজ বুধবার বিশ্ববিদালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৪ সেপ্টেম্বর নভেম্বরে দ্বাদশ সমাবর্তনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে অংশ নিতে গত ১১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। এতে ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আবেদন করেন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ ও ২০১৭ সালে স্নাতক/স্নাতক (সম্মান), ২০১৭ ও ২০১৮ সালে স্নাতকোত্তর, ২০১৭ ও ২০১৮ সালে এমবিবিএস, বিডিএস, ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের এ সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৮ এবং ২০১৯ সনে দশম ও একাদশ সমাবর্তন আয়োজন করেছিল রাবি কর্তৃপক্ষ; সেই সমাবর্তনগুলোতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান আশ্বাস দেন নিয়মিত সমাবর্তন আয়োজনের। তবে, নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবার পর কোনো সমাবর্তন আয়োজন করতে দেখা যায়নি।

কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬