২২ অক্টোবর ২০২৬, ১৭:৫০

সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে স্কলারশিপের নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব স্কলারশিপ নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপে রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’।

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।

স্কলারশিপের সংখ্যা

ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৯,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৭২ হাজার ৪৮৩ টাকা) প্রদান করবে;

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদন প্রক্রিয়া

আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের পদ্ধতি এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬।