১৫ অক্টোবর ২০২৬, ২২:৪৪

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ ভাতাসহ থাকছে যেসব সুবিধা

ইউরোপীয় পার্লামেন্ট স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ব্রাসেলস বা লুক্সেমবার্গে ৫ মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। "ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ-২০২৬" এর আওতায় নির্বাচিতদের এই ট্রেইনিশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

ইউরোপীয় পার্লামেন্ট আন্তর্জাতিক শিক্ষার্থী ও ইইরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর শিক্ষার্থীদের নানা প্রশিক্ষণের সুযোগ দেয়। ইউরোপীয় পার্লামেন্ট দুই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। শুমান ট্রেইনিশিপ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে ট্রেইনিশিপ।

সুযোগ-সুবিধা

*ভ্রমণ ভাতা প্রদান করবে;

*জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসিক বৃত্তি প্রদান করবে;

*প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসস্থান সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

প্রশিক্ষণ যেসব বিষয়ে

*যোগাযোগ;

*আইন;

*বহুভাষা;

*আন্তর্জাতিক সম্পর্ক;

*প্রশাসন;

*অবকাঠামো ও লজিস্টিকস;

*ইইউ অভ্যন্তরীণ নীতি;

*আইটি;

*মানবসম্পদ;

আরও অনেক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ আছে।

আরও পড়ুন: বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম, করুন আবেদন

আবেদনের যোগ্যতাসমূহ

*আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে;

*বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নেই;

*ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশের শিক্ষার্থী বা যেকোনো দেশের নাগরিক হতে হবে;

*কমপক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

ইইউর বাইরের নাগরিকদের জন্য করণীয়

প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে, আপনাকে ভিসা, বসবাসের অনুমতি ও প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট এসব ক্ষেত্রে কোনো ব্যয় বহন করবে না। ইউরোপীয় পার্লামেন্ট শুধু সীমিত ভ্রমণ ভাতা, মাসে বৃত্তিসহ কিছু ভাতা দেবে।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার সনদ;

*পাসপোর্ট ও পরিচয়পত্রের কপি;

*সর্বশেষ ছয় মাস আগের অপরাধমূলক রেকর্ডের একটি অনুলিপি, থানা থেকে নিতে হবে;

ট্রেইনিশিপের বিস্তারিত

*ট্রেইনিশিপ দেশ: ব্রাসেলস বা লুক্সেমবার্গ;

*সময়কাল: ৫ মাস;

*আবেদন প্রতি বছর ১ থেকে ৩১ মে পর্যন্ত, এর প্রশিক্ষণ ১ অক্টোবর থেকে পরের বছর ২৮/২৯ ফেব্রুয়ারি;

*আবেদন প্রতি বছর ১ থেকে ৩১ অক্টোবর; এ প্রশিক্ষণের সময় প্রতি বছরের ১ মার্চ থেকে ৩১ জুলাই;

*প্রশিক্ষণার্থীর সংখ্যা: প্রতি বছর ৮০০ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬।