সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, মিলবে মাসিক ভাতাও
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। ‘গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপ ( জিইএমএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। পিএইচডি প্রোগ্রামটি প্রথম ৩৩-৩৬ মাস মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়ার ক্যাম্পাসে এবং পরবর্তী ৯ মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে পরিচালিত হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।
মোনাশ ইউনিভার্সিটি হলো মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে চারটি ভিক্টোরিয়ায় এবং একটি মালয়েশিয়ায় অবস্থিত।
সুযোগসুবিধাসমূহ
*সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ;
*জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রথম ৩০ মাস মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে ২৯৫০ রিঙ্গিত প্রদান করা হবে;
*দ্বিতীয় ১২ মাস অস্ট্রেলিয়া থাকাকালীন প্রতি মাসে ৮,৫০০ রিঙ্গিত প্রদান করা হবে;
*মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা প্রদান করবে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও
আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে এবং প্রতিটি সেকশনে অন্তত ৬.০ করে থাকতে হবে;
*প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে;
আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার
প্রয়োজনীয় নথি
*জীবন বৃত্তান্ত (সিভি);
*পাসপোর্ট ও ছবি;
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট;
*ভাষা দক্ষতার সনদপত্র;
*দুইটি রেফারেন্স লেটার;
*স্টেটমেন্ট অব পারপাস;
*রিসার্চ প্রপোজাল;
*আপনি কেন GEMS প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে মনে করেন, তার ব্যক্তিগত বিবৃতি (300 শব্দ);
আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬।