২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ানে, করুন আবেদন

তাইওয়ানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তাইওয়ান। ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর  আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।

রোটারি ইন্টারন্যাশনাল তাইওয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এই স্কলারশিপ দেওয়া হয়। মেধাবী ও আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়তা করাই এর মূল লক্ষ্য। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, সেবা ও শান্তির চেতনা গড়ে তোলাও এ স্কলারশিপের উদ্দেশ্য।

ঘরে বসে Spoken English

সুযোগ-সুবিধা

*টিউশন ফি ও গবেষণার খরচে আর্থিক সহায়তা দেওয়া হবে;

*ডিগ্রির স্তর অনুযায়ী বছরে ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার নিউ তাইওয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে;

*বই, আবাসন ও দৈনন্দিন জীবনযাপনের খরচও স্কলারশিপ আওতায় থাকবে;

*প্রত্যেক স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য একটি রোটারি ক্লাব ও একজন পরামর্শক নির্ধারণ করা হবে। তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন;

*স্কলারশিপপ্রাপ্তরা রোটারির বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা এবং সাবেক শিক্ষার্থীদের কার্যক্রমে অংশ নিতে পারবেন। স্কলারশিপের মেয়াদে অন্তত একটি আলোচনা বা কার্যক্রমে অংশ নিতে হবে;

এছাড়া ২০২৭ সালের মে মাসের শেষ নাগাদ পড়াশোনা ও তাইওয়ানে অবস্থানের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে তাইওয়ানের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে ভর্তি থাকতে হবে;

*আবেদনের সময় বয়স ৩৫ বছরের কম হতে হবে;

*আবেদনকারী রোটারিয়ান, কোনো রোটারিয়ানের সরাসরি বংশধর বা রোটার‍্যাক্টর হতে পারবেন না;

*স্কলারশিপের মেয়াদে অন্য কোনো স্কলারশিপ গ্রহণ করা যাবে না;

*এছাড়া ভালো একাডেমিক ফল, নেতৃত্বের সম্ভাবনা এবং সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনপত্রের কপি;

*হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি);

*বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। এলিয়েন রেসিডেন্ট সার্টিফিকেটের (এআরসি) কপি;

*শিক্ষকের বা তত্ত্বাবধায়কের সুপারিশপত্র;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*ভর্তি বা অধ্যয়নরত থাকার প্রমাণপত্র;

*সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি;

*সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষরসহ গবেষণা প্রস্তাব;

*স্কলারশিপের অর্থ কীভাবে ব্যয় করা হবে, তার বাজেট পরিকল্পনা;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে অবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬।