স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেন। কেটিএইচ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিতে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যেকোনো নন-ইউরোপিয়ান দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।
কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি সুইডেনের বৃহত্তম ও প্রাচীনতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ সালে। এটি ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং বুদ্ধিবৃত্তিক প্রতিভা ও উদ্ভাবনের মূল কেন্দ্র।
আবেদনের সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
*নন-ইউরোপিয়ান যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও
আবেদনের যোগ্যতা
*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*দ্বিতীয় বছরের স্কলারশিপের জন্য অবশ্যই ১ম বছরে সন্তোষজনক ফলাফল অর্জন করতে হবে;
*কেটিএইচ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;
*ইংরেজিতে দক্ষতা প্রদর্শন করতে হবে;
আরও পড়ুন: টিউশন ফি, ভ্রমণ ও জীবনযাত্রার খরচসহ নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭।