বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সদ্য স্নাতক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে ৩ মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর কেতাবি নাম ইউএনডিপি ডিজিটাল, এআই ও ইনোভেশন ইন্টার্নশিপ: গ্লোবাল কল ফর ২০২৬ ইন্টার্নশিপ। যেকোনো দেশের তরুণ-তরুণীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
সুযোগ-সুবিধা
*মাসিক ভাতা প্রদান করবে;
*ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই ও ইনোভেশন –সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ;
*আন্তর্জাতিক নেটওয়ার্ক ও দক্ষতা বৃদ্ধির সুযোগ;
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
আবেদনের যোগ্যতা
*স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থী বা সদ্য স্নাতক আবেদন করতে পারবেন;
*বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ের প্রোগ্রামে অধ্যয়নরত;
*স্নাতক ডিগ্রির শেষ বর্ষে অধ্যয়নরত;
*স্নাতক বা স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং নির্বাচিত হলে স্নাতকোত্তর হওয়ার এক বছরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে;
*ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য-উপাত্ত, উদ্ভাবন, যোগাযোগ, গবেষণা বা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আগ্রহ বা সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে;
*গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে;
*ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে;
*স্বাধীনভাবে ও দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
প্রয়োজনীয় কাগজপত্র
*আবেদন ফরম;
*কাভার লেটার (ইংরেজিতে);
*সিভি বা কারিকুলাম ভিটা;
*প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র;
আরও পড়ুন: হিউম্যান রাইটস স্কলারশিপ নিয়ে পড়ুন মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।