স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে নামকরণ করা হয়েছে এ বিশ্ববিদ্যারয়ের। এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানেও সরবরাহ করা হয়।
সুযোগ-সুবিধা
*শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে;
*টিউশন ফি বাবদ সম্পূর্ণ খরচ;
*লিভিং অ্যালাউয়েন্স;
*বই ও কোর্স উপকরণের খরচ বহন করবে;
*স্বাস্থ্যসেবা/স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করবে;
ঘরে বসে IELTS প্রস্তুতি নিতে পড়ুন
আবেদনের যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*অ্যাকাডেমিকভাবে ভালো ফলাফল থাকতে হবে ও গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে;
*মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে;
*গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে;
*মোনাশ বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণ করতে হবে;
আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন
প্রয়োজনীয় নথিপত্র
*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;
*অ্যাকাডেমিক পেপারস;
*মোটিভেশন লেটার;
*রিসার্চ প্রপোজাল;
*রেফারেন্স লেটার;
*আবেদনকারীর সিভি;
*আইইএলটিএস অ্যাকাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৬।