পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়। “ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপ” প্রোগ্রামের আওতায় নির্বাচিত ১১০ শিক্ষার্থীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ওয়েলিংটন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে আর্কিটেকচারসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
যেসব বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করা যাবে
স্থাপত্য, ব্যবসা ও সরকার, নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি ও বিজ্ঞান।
সুযোগ সুবিধাসমূহ
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*উপবৃত্তি হিসেবে বার্ষিক প্রায় ৩২ হাজার নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ ২৫ হাজার ৪৪৩ টাকা) প্রদান করবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদনের যোগ্যতা
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*আবেদনকারীদের অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপের জন্য আবেদনের জন্য, আবেদনকারীদের অবশ্যই ৪.০ এর মধ্যে কমপক্ষে ৩.০ বা প্রথম বা উচ্চ-শ্রেণির সম্মানের জিপিএ অর্জন করতে হবে;
আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।